স্বামীর সব সম্পত্তিতে ভাগ পাবেন দেশের হিন্দু বিধবারা। আজ(বুধবার) ঐতিহাসিক রায় দিয়েছেন হাইকোর্ট।
এ সংক্রান্ত একটি মামলার চূড়ান্ত শুনানি শেষে আজ(বুধবার) হাইকোর্টের বিচারপতি মিফতাহ উদ্দিন চৌধুরীর একক বেঞ্চ এ রায় ঘোষণা করেন। বাংলাদেশের সংবিধানে নারী-পুরুষের সমান অধিকারের কথা বলা আছে। এছাড়া সমান অধিকারের কথা বলা হয়েছে নারী নীতিতেও। কিন্তু সম্পত্তিতে এ দেশের হিন্দু নারীর উত্তরাধিকার প্রতিষ্ঠা পায়নি।
সংশ্লিষ্টরা মনে করছেন, আজকের এ রায়ের ফলে হিন্দু নারীরা সেই উত্তরাধিকারের স্বীকৃতি পেয়েছেন।
কেএস/বার্তাবাজার