বিমান দেরিতে ছাড়ার এক বিরল ঘটনা ঘটেছে। আর এর পিছনে মূল কারণ হচ্ছে বিমানে দুই নারীর মারপিট। বোর্ডিংয়ের সময় বিমানের জেট ব্রিজের মেঝেতে দুই নারীর মারামারির ঘটনা ঘটে। যা ইতিমধ্যে ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।
গত রোববার যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের লা গুয়ার্ডিয়া বিমানবন্দরে এ ঘটনাটি ঘটে। বিষয়টি নিশ্চিত করে দেশটির সংবাদমাধ্যম ফক্স নিউজ। জানা যায়, মারামারি করা দুজন সম্পর্কে দুই বোন।
প্রতিবেদনে বলা হয়, নিউইয়র্ক থেকে বিমানটি যাচ্ছিল আটলান্টা। বিমানে ওঠার পর যে কোন বিষয় নিয়ে দুই বোনের মতবিরোধ শুরু হয়। যা থেকে তারা হাতাহাতি এবং শেষে একে অপরকে মেঝেতে ফেলে কিল-ঘুষির পর্যায়ে পৌঁছে যান।
জানা যায়, এই মারামারির খবর নিরাপত্তা কর্মীরা জানার পর তাদেরে দুজনকে বিমান থেকে নামিয়ে নিয়ে যান। দুই বোনকে আর ওই বিমানে সফর করার অনুমতি দেওয়া হয়নি। পরে তাদের ছাড়াই বিমান গন্তব্যে উড়ে যায়।
কেএস/বার্তাবাজার