পুলিশের উচ্চপদস্থ চার কর্মকর্তাকে বদলি

পুলিশের উচ্চপদস্থ চার কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আজ(বুধবার) মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে জারি করা উপসচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত এক আদেশে এ বিষয়টি নিশ্চিত করা হয়।

ওই আদেশে দেখা যায়, ঢাকায় পুলিশের বিশেষ শাখার (এসবি) উপ-পুলিশ মহাপরিদর্শক করা হয়েছে রাজশাহী মহানগর পুলিশের কমিশনার মো. হুমায়ুন কবিরকে এবং ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনারের দায়িত্ব দেওয়া হয়েছে রাজশাহী রেঞ্জের উপ-পুলিশ মহাপরিদর্শক এ কে এম হাফিজ আক্তারকে।

এছাড়া ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার মো. আবদুল বাতেনকে দেওয়া হয়েছে রাজশাহী রেঞ্জের উপ-পুলিশ মহাপরিদর্শকের দায়িত্ব এবং ঢাকার বিশেষ শাখার (এসবি) উপ-পুলিশ মহাপরিদর্শক মো. আবু কালাম সিদ্দিককে রাজশাহী মহানগর পুলিশের কমিশনার করা হয়েছে বলে জানিয়েছে মন্ত্রণালয়।

কেএস/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর