শ্রীলঙ্কা সফরে কোয়ারেন্টাইনে থাকতে হবে বাংলাদেশের!

বর্তমান সময়ে যে কোন দেশে সফর করলে ১৪ কোয়ারেইন্টাইনে থাকা বাধ্যতামূলক। কিন্তু মাঝে হঠাৎ শোনা গেল, শ্রীলঙ্কা সফরে গিয়ে বিমান থেকে নেমে নাকি টাইগারদের কোয়ারেন্টাইনে থাকতে হবে না। শ্রীলঙ্কায় পৌঁছানোর একদিন পর থেকেই অনুশীলন শুরু করতে পারবেন। এই খবর বাংলাদেশের প্রচার মাধ্যমে ফলাও করে প্রচারও হয়েছে।

কিন্তু সর্বশেষ জানা যায়, সে কোয়ারেন্টাইনে না থাকার বিষয়টি পুরোপুরি সত্য নয়। খোদ বিসিবি পরিচালক ও ক্রিকেট কমিটি প্রধান আকরাম খান আজ বুধবার জানালেন, শ্রীলঙ্কা আসলে এখনো নিশ্চিত করেনি যে টাইগারদের কোয়ারেন্টাইনে থাকতে হবে না।

আকরাম খান জানান, লঙ্কানরা আমদের এ বিষয়ে এখনো নিশ্চিত করেনি, কিন্তু আমরা আমাদের কাজ করে যাচ্ছি। আপাতত ১৪ দিন মাথায় রেখেই কাজ করছি, কম হলে তো ভালোই। চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারছি না।’

কেএস/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর