নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) উপাচার্য প্রফেসর ড. মোঃ দিদার উল আলমের ফেসবুক আইডি হ্যাকের পর এবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর ড. আবুল হোসেনের ব্যক্তিগত ফেসবুক আইডি হ্যাক হয়েছে। ইতোমধ্যে রেজিস্ট্রারের ফেসবুক আইডি থেকে বেশকিছু লোকজনের কাছে বিকাশে টাকা চাওয়ার অভিযোগও পাওয়া গেছে। ২ সেপ্টেম্বর (বুধবার) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তর ফেসবুক একাউন্ট হ্যাক হওয়ার বিষয়টি নিশ্চিত করে।
ফেসবুক আইডি হ্যাক হওয়ার বিষয়ে নোবিপ্রবি রেজিস্ট্রার অফিস থেকে বলা হয়, “নোবিপ্রবির রেজিস্ট্রার প্রফেসর ড. আবুল হোসেন স্যারের ” Abul Hossain ( প্রফেসর ড. আবুল হোসেন) ” নামের ব্যক্তিগত ফেসবুক আইডি হ্যাক হয়েছে। কারো কাছে বিকাশের টাকা প্রেরণের অনুরোধ আসলে তা উপেক্ষা করার জন্য অনুরোধ করা হল। হ্যাক হওয়া আইডি থেকে কাউকে অপ্রত্যাশিত ম্যাসেজ কিংবা কন্টেন্ট পাঠিয়ে থাকলে তা আমলে না নেয়ার অনুরোধ করেছেন মাননীয় রেজিষ্ট্রার। সংশ্লিষ্ট আইডি উদ্ধার এবং হ্যাকের ঘটনা উদ্ঘাটনে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।”
উল্লেখ, ১ সেপ্টেম্বর ( মঙ্গলবার) নোবিপ্রবি উপাচার্য প্রফেসর ড. দিদার- উল আলমের ব্যক্তিগত ফেসবুক আইডি হ্যাক হয়। হ্যাক হওয়া আইডি থেকে বেশকিছু মানুষের কাছে বিকাশে টাকা প্রেরণের অনুরোধ চেয়ে মেসেজ পাঠানো হয়।
বার্তা বাজার / ডি.এস