প্রদীপসহ ৫ পুলিশের বিরুদ্ধে চট্টগ্রামে হত্যা মামলা

টেকনাফ থানার সাবেক ওসি প্রদীপ কুমারসহ ৫ পুলিশ সদস্যের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের হয়েছে। চন্দনাইশের দুই ভাইকে অপহরণ করে মুক্তিপণ দাবি ও গুলি করে হত্যার অভিযোগ মামলাটি দায়ের করা হয়।

বুধবার (২ সেপ্টেম্বর) চট্টগ্রাম চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কামরুন নাহার রুমীর আদালতে এ মামলা দায়ের করা হয়। রিনাত সুলতানা শাহীন নামে এক নারী মামলাটি দায়ের করেন।

সহকারী পুলিশ সুপার (আনোয়ারা সার্কেল) কে তদন্ত করে প্রতিবেদন দিতে আদালত নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন বাদি পক্ষের আইনজীবী জিয়া হাবিব আহসান।

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর