মাগুরার অগ্নিদগ্ধ সেই কলেজছাত্রীর মৃত্যু, গ্রেফতার ৫

মাগুরার মহম্মদপুরের আগ্নিদগ্ধ কলেজ ছাত্রী আখি খাতুনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭ টার দিকে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ণ অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

আখির বাবা আকরাম হোসেন মৃত্যুর বিষয়টি জানিয়েছেন। আজ (২ সেপ্টেম্বর) বুধবার সন্ধ্যায় বাড়ির উদ্দ্যেশে রওনা হবেন বলে জানা গেছে।

মহম্মদপুর থানার অফিসার ইনচার্জ আঁখির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আখি অগ্নিদগ্ধ হওয়ার পরে পরিবারের করা মামলায় এ পর্যন্ত ৫ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে।

উল্লেখ্য, গত ১৫ আগস্ট শনিবার সন্ধ্যায় বাবুখালী ইউনিয়নের কেরিনগর গ্রামে জরাজীর্ণ ল্যাট্টিনের সামনে থেকে আঁখিকে অগ্নিদগ্ধ অবস্থায় উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকায় শেখ হাসিনা জাতীয় বার্ণ অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে ভর্তি করা হয়।

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর