পাকুন্দিয়ায় বীজ ভান্ডারে ভয়াবহ অগ্নিকান্ডে কোটি টাকার ক্ষয়ক্ষতি!

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় একটি বীজ ভান্ডার ও বাড়িতে ভয়াবহ অগ্নিকান্ডে প্রায় ১ কোটি টাকা ক্ষতি হয়েছে বলে দাবি করেছে পরিবার। আজ (২ সেপ্টেম্বর) দুপুরে সুখিয়া বাজারের শহীদ বীজ ভান্ডার ও তার বাড়িতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

এ সময় ফায়ারসার্ভিস ও স্থানীয়দের ১ ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রনে আসে।

ক্ষতিগ্রস্ত জাহাঙ্গীর আলম শহীদ জানান, দুপুরে হটাৎ করেই বাড়িতে আগুন লেগে যায়। কিছু কবুঝে ওঠার আগেই সব শেষ হয়ে গেছে।

পাকুন্দিয়া থানার সাব-ইন্সপেক্টর দেওয়ান সাদেকুল বলেন,ধারণা করা হচ্ছে প্রায় ৬০ লাখ টাকা ক্ষতি হয়েছে। তবে ভোক্তভোগীদের সাথে আরও কথা বলে মূল ক্ষতির পরিমান জানা যাবে।

কিশোরগঞ্জ ফায়ারসার্ভিসের স্টেশন অফিসার রাকিবুল হাসান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শট সার্কিট থেকে আগুনের সুত্রপাত হয়েছে।

ভিডিও আসছে…

বার্তা বাজার/শাহরিয়া

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর