শেরপুরে বিদ্যুৎস্পৃষ্টে একজনের মৃত্যু

বগুড়ার শেরপুরের সাগরপুর এলাকায় সেলিং ফ্যান মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রিপন হোসেনের(৩০) মৃত্যু হয়েছে।

বুধবার (২ সেপ্টেম্বর) দুপুরে শেরপুরের সাগরপুর এলাকায় এ ঘটনা ঘটে।

জানা যায়, উপজেলার মির্জাপুর ইউনিয়নের সাগরপুর গ্রামের গাবারু হোসেনের ছেলে রিপন হোসেন বাড়িতে বিদ্যুৎ না থাকার সুযোগে মেইন সুইচ বন্ধ না করেই ২ সেপ্টেম্বর বুধবার সকালে সেলিং ফ্যানে বিদ্যুত সংযোগ দিচ্ছিল। এ সময় হঠাৎ করে বিদ্যুৎ সঞ্চালণ হলে সে বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হয়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে গেলে দুপুর ১২ টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা বরেন।

বার্তাবাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর