১৩ আসামির পক্ষে অব্যাহতির আবেদনের শুনানি হয়েছে

আলোচিত বুয়েট ছাত্র আবরার ফাহাদ হত্যা মামলার অভিযোগ গঠনের শুনানি শুরু হয়েছে। আজ (বুধবার) ঢাকার এক নামাবার দ্রুত বিচার ট্র্যাইব্যুনালের বিচারক আবু জাফর মো. কামরুজ্জামানের আদালতে ৩ ঘন্টাব্যাপী শুনানি অনুষ্ঠিত হয়।

শুনানির সময় মামলায় গ্রেফতার হওয়া ২১ আসামির মাঝে ১৩ জনের পক্ষে অব্যহতির আবেদনের উপর শুনানি করেন আইনজবীরা। অভিযোগ গঠনের উপর অসমাপ্ত শুনানির জন্য আগামী ৯ সেপ্টেম্বর দিন ধার্য করা হয়।

এর আগে গত ৯ আগস্ট ঢাকার এক নম্বর দ্রুত বিচার ট্রাইব‌্যুনা‌লের বিচারক আবু জাফর মো. কামরুজ্জামান অভিযোগ গঠ‌নের জন‌্য ২ সেপ্টেম্বর দিন ধার্য করেছিলেন।

মামলার শুনানির শুরুতেই মামলায় নিযুক্ত চিফ পাবলিক প্রসিকিউটর মোশাররফ হোসেন কাজল, স্পেশাল পাবলিক প্রসিকিউটর ও বুয়েট কর্তৃপক্ষের আইনজীবী এহসানুল হক সমাজী এবং স্পেশাল পাবলিক প্রসিকিউটর আবু আব্দুল্লাহ ভূঞা ৩০২ ধারায় হত্যার অভিযোগ গঠনের আর্জি জানান।

এরপর আসামিপক্ষের আইনজীবীরা ধারাবাহিকভাবে অব্যাহতির (ডিসচার্জ) আবেদনের উপর শুনানি করেন। ১৩ আসামির পক্ষে অব্যাহতির আবেদন শুনানি শেষে আদালতের কার্যক্রম মুলতবি করা হয়।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর