গত ২৪ ঘন্টায় দেশে আরও ২ হাজার ৫৮২ জনের দেহে পাওয়া গেছে করোনাভাইরাসের উপস্থিতি। এরমধ্য দিয়ে বিশ্বে করোনা সংক্রমনের সংখ্যা বিবেচনায় বাংলাদেশ উঠে এলো ১৪তম স্থানে।
দেশে এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩ লাখ ১৭ হাজার ৫২৮ জন। আর ফলে ফলে ওয়ার্ল্ডোমিটারের তথ্য মতে ৩ লাখ ১৬ হাজার ৬৭০ আক্রান্ত নিয়ে সৌদি আরব পিছিয়ে গেল বাংলাদেশের থেকে এক ধাপ। এখন দেশটির অবস্থান আছে ১৫ তম।
বাংলাদেশে গত ৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত প্রথম রোগীর খোঁজ মেলে; আর ২২ মার্চ দেশে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে।
বার্তাবাজার/এসজে