এমপি মোস্তাফিজুর রহমানের অপসারণ চেয়ে লোহাগাড়ায় মানববন্ধন

মহান মুক্তিযুদ্ধ ও বীর মুক্তিযোদ্ধা সম্পর্কে অবমাননাকর ও আপত্তিকর বক্তব্যে প্রতিবাদে বাঁশখালী ও চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে আয়োজিত মানববন্ধনে সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান চৌধুরী’র প্রত্যক্ষ ইন্ধনে ন্যাক্কারজনক হামলার চালায়।

এ ঘটনায় হামলাকারীদের বিরুদ্ধে কঠোর শাস্তি এবং (চট্টগ্রাম-১৬) আসনের সংসদ সদস্যের পদ ও আ.লীগ থেকে অপসারণ চেয়ে লোহাগাড়ায় মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে লোহাগাড়া উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড ইউনিট।

বুধবার (২ সেপ্টেম্বর) উপজেলা চত্বরে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন, লোহাগাড়া উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আখতার আহমেদ সিকদার, যুদ্ধকালীন গ্রুপ কমান্ডার মোস্তাফিজুর রহমান চৌধুরী, ডেপুটি কমান্ডার আবদুল হামিদ বেঙ্গল, উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, মুক্তিযোদ্ধা ও সাংবাদিক আবদুল হাকিম চৌধুরী, এছাড়া বক্তব্য রাখেন, মুক্তিযোদ্ধা সন্তান কাউছার, আবদুল্লাহ আল সাদ্দাম সহ প্রমুখ।

মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।

বার্তাবাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর