জামালপুরের সরিষাবাড়ীতে বজ্রপাতে নিহত বাবর আলীর পরিবারকে নগদ ৫ হাজার টাকা আর্থিক সহায়তা দিয়েছে স্থানীয় প্রশাসন। বুধবার সকালে উপজেলা পরিষদ ভবনে এ সহায়তা প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন পাঠান, ইউএনও শিহাব উদ্দিন আহমেদ, সহকারী কমিশনার (ভূমি) ফাইযুল ওয়াসিমা নাহাত, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হুমায়ুন করিব, যুবলীগের সভাপতি একেএম আশরাফুল ইসলাম, যুবলীগ নেতা সাখাওয়াত আলম মুকুল প্রমুখ।
উল্লেখ্য, মঙ্গলবার বিকেলে বজ্রপাতে উপজেলার সাতপোয়া ইউনিয়নের চর ছাতারিয়া গ্রামের মৃত জালাল হোসেনের ছেলে বাবর আলী (৬০) নামে এক কৃষকের মৃত্যু হয়।
বার্তাবাজার/অমি