জামালপুরের সরিষাবাড়ীতে দরিদ্র ও শারীরিক প্রতিবন্ধীদের মাঝে বিনামূল্যে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে। বুধবার দুপুরে উপজেলা পরিষদ মাঠে উপজেলা পরিষদের উদ্যোগে এ হুইল চেয়ার বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন পাঠান, ইউএনও শিহাব উদ্দিন আহমেদ, সহকারী কমিশনার (ভূমি) ফাইযুল ওয়াসিমা নাহাত, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হুমায়ুন করিব, পৌর আওয়ামী লীগের অর্থ বিষয়ক সম্পাদক রাজু আহাম্মেদ।
এসময় পিংনা ইউনিয়নের মেইয়া বাঘ আছড়া গ্রামের মোঃ আব্দুর রহিম ও মহাদান ইউনিয়নের মহাদান গ্রামের চান মিয়াকে হুইল চেয়ার দেয়া হয়।
উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন পাঠান বলেন, প্রতিবন্ধী মানুষ নানাভাবে প্রচন্ড কষ্ট করছে। তারা আমাদের পরিবার সমাজেরই অংশ। প্রতিটি স্বচ্ছল মানুষের উচিত সমাজের অসহায় ও সুবিধাবিত প্রতিবন্ধীদের পাশে দাঁড়নো।
বার্তাবাজার/অমি