দেশে ২৪ ঘন্টায় নতুন শনাক্ত ২৫৮২, মৃত্যু ৩৫

প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘন্টায় আরও ৩৫ জনের মৃত্য হয়েছে। নতুন করে শনাক্ত হয়েছেন আরও ২ হাজার ৫৮২ জন। এর ফলে দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে চার হাজার ৩৫১ জনে। আর আক্রান্তের সংখ্যা দাঁড়াল তিন লাখ ১৭ হাজার ৫২৮ জনে।

আজ (বুধবার) স্বাস্থ্য অধিদপ্তর থেকে প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও দুই হাজার ৮৩৯ জন। ফলে মোট সুস্থ রোগীর সংখ্যা বেড়ে দাঁড়াল দুই লাখ ১১ হাজার ১৬ জনে। একদিনে মারা যাওয়াদের মাঝে ২৩ জন পুরুষ ও ১২ জন নারী।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর