মেহেরপুরে বৃদ্ধের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার (ভিডিওসহ)

মেহেরপুরের গাংনী উপজেলার সাহেবনগর গোরস্থানের পাশ থেকে ছহির উদ্দীন (৮৫) নামের এক বৃদ্ধের ক্ষত-বিক্ষত লাশ উদ্ধার করেছে পুলিশ।

আজ বুধবার সকাল নয়টার দিকে দুজন মুখোশধারী লোক ধারালো হাসুয়া দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে হত্যা করে তাকে।

নিহত ছহির উদ্দিন গাংনী উপজেলার সাহেব নগর গ্রামের মৃত নায়েব আলী মণ্ডলের ছেলে। বৃদ্ধ কৃষক তিন ছেলে ও দুই মেয়ের জনক।দুইজন মুখোশধারী বৃদ্ধকে হত্যার পর চলে যাওয়ার সময় এতিম খানার কয়েকজন ছাত্র তাদেরকে দেখেছে বলে জানা গেছে।

মেহেরপুর পুলিশ সুপার এস এম মুরাদ আলী গাংনী থানার অফিসার ইনচার্জ ওবায়দুর রহমান পুলিশ পরিদর্শক সাজেদুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

ভিডিও…

মেহেরপুরে বৃদ্ধের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার

মেহেরপুরে বৃদ্ধের ক্ষতবিক্ষত লাশ উদ্ধারSubscribe Our YouTube Channel – https://Youtube.com/BartaBazar

Gepostet von Barta Bazar am Mittwoch, 2. September 2020

বার্তাবাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর