ঢামেকের ধারণক্ষমতা হবে ৫ হাজার, টিএসসি হবে আরও আধুনিক: প্রধানমন্ত্রী

ঢাকা মেডিকেলে একসাথে ৫ হাজারেরও বেশী রোগীর চিকিৎসাসেবা দেয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একইসাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রকে (টিএসসি) আরও নতুনভাবে গড়ে তোলা হবে বলেও তিনি জানান।

আজ (বুধবার) দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে দলের সম্পাদকমণ্ডলীর সভায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে সংযুক্ত হয়ে একথা জানান প্রধানমন্ত্রী। গণভবন থেকে তিনি যুক্ত হন।

প্রধানমন্ত্রী বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুরাতন হলগুলো সংস্কার করা হবে। একইসঙ্গে সংস্কার করা হবে বিশ্ববিদ্যালয়ের পুকুরগুলো। পাবলিক লাইব্রেরিকে ডিজিটাল করে উন্নত করা হবে, যুক্ত হবে ডিজিটাল ব্যবস্থা।

এর আগে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সভাপতিত্বে দলের সম্পাদকমণ্ডলীর সভার বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে ভিডিও কনফারেন্সে সংযুক্ত হন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর