খালেদার জামিনের মেয়াদ বাড়ানোর আবেদন আইন মন্ত্রণালয়ে

কারাগার থেকে জামিনে মুক্ত থাকা বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জামিনের মেয়াদ বাড়ানোর জন্য তার পরিবারের করা আবেদন আইন মন্ত্রণালয়ে পৌঁছেছে।

আজ দুপুরে এ আবেদন এর চিঠিটি পেয়েছেন বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। তিনি বলেন, এই মাত্র আমার কাছে চিঠিটি এসেছে। আমরা সিদ্ধান্ত নিয়ে তারপর জানাবো।

এর আগে গত ২৫শে আগস্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এ আবেদন করে তার পরিবার। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ আবেদনটি আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর