গণধর্ষণ মামলার ৩ আসামিকে ফাঁদিতের ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকরের আদেশ দিয়েছেন রাজবাড়ী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক শারমিন নিগার। এসময় প্রত্যাক আসামীকে ১ লাখ টাকা করে জরিমানাও করা হয়।
আজ (বুধবার) দুপুরে ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইনে (সংশোধনী) ২০০৩ এর ৯ (৩) ধারায় এই রায় দেয়া হয়। রাজবাড়ীর সহকারী পিপি অ্যাডভোকেট খান মো. জহুরুল হক রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।
ফাঁসির দণাদেশ প্রাপ্তরা হলে- রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর দত্ত পাড়ার আরশাদ মোল্লার ছেলে মামুন মোল্লা (২০) মজলিসপুরের মৃত আবুল মোল্লার ছেলে রানা মোল্লা (২৪), ও একই গ্রামের মৃত মোন্নাফ সরদারের ছেলে হান্নান সরদার (২৬)।
মামালা সূত্রে জানা গেছে, ধর্ষণের শিকার ওই নারী ২০১৮ সালের ২৩ ফেব্রুয়ারি ঢাকা থেকে গোপালগঞ্জ যাওয়ার পথে সন্ধ্যায় গোয়ালন্দ মোড়ে বাসের জন্য অপেক্ষা করছিলেন। কিছুক্ষণ পর রানা মোল্লা ও মামুন মোল্লা ইজিবাইক নিয়ে এসে এখানে বাস পাওয়া যাবে না বলে ফরিদপুর যাওয়ার প্রস্তাব দেয়। পরে বসন্তপুর আখ সেন্টারের পাশে বাঁশঝাড়ে নিয়ে মেরে ফেলার হুমকি দিয়ে তাকে গণধর্ষণ করেন আসামিরা।
অনেক অনুরোধের পর ভোরে তাকে ছেড়ে দেন তারা। এরপর তিনি দৌড়ে গিয়ে ফরিদপুর র্যাব ক্যাম্পকে মৌখিকভাবে বিষয়টি জানান এবং ২৫ ফেব্রুয়ারি রাজবাড়ী সদর থানায় লিখিত অভিযোগ করেন।
বার্তাবাজার/এসজে