দুপুর থেকে শুনানি চলছে আবরার হত্যা মামলার

২০১৯ সালের ৬ অক্টোবর বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবরার ফাহাদ হত্যাকান্ডের ঘটনায় দায়ের করা মামলার অভিযোগ গঠন শুনানি আজ (বুধবার) দুপুর থেকে শুরু হয়েছে।

ঢাকার এক নম্বর দ্রুত বিচার ট্রাইব‌্যুনা‌লের বিচারক আবু জাফর মো. কামরুজ্জামানের আদালতে দুপুর ১২টার দিকে শুনানি শুরু হয়।

শুনানির শুরুতেই মামলায় নিযুক্ত চিফ পাবলিক প্রসিকিউটর মোশাররফ হোসেন কাজল, স্পেশাল পাবলিক প্রসিকিউটর ও বুয়েট কর্তৃপক্ষের আইনজীবী এহসানুল হক সমাজী এবং স্পেশাল পাবলিক প্রসিকিউটর আবু আব্দুল্লাহ ভূঞা ৩০২ ধারায় হত্যার অভিযোগ গঠনের আর্জি জানান।

এরপর আসামিপক্ষের আইনজীবীরা ধারাবাহিকভাবে অব্যাহতির (ডিসচার্জ) আবেদনের উপর শুনানি করছেন।

এর আগে গত ৯ আগস্ট ঢাকার এক নম্বর দ্রুত বিচার ট্রাইব‌্যুনা‌লের বিচারক আবু জাফর মো. কামরুজ্জামান অভিযোগ গঠ‌নের জন‌্য ২ সেপ্টেম্বর দিন ধার্য করেছিলেন।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর