আলফাডাঙ্গায় গাঁজা গাছসহ আটক ১

ফরিদপুরের আলফাডাঙ্গায় গাঁজা গাছসহ এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার চরডাঙ্গা গ্রামের মো. বশির ফকিরের বাড়ী থেকে গাঁজার গাছটি উদ্ধার করা হয়। বশির ফকির ওই গ্রামের মৃত. বজলু ফকিরের ছেলে।

থানা সূত্রে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে বশির শেখের বাড়ীর দক্ষিণ পোতার গোয়ালঘরের পিছন থেকে গাঁজার গাছটি উদ্ধার করা হয়। এ ঘটনায় বশির ফকিরকে আটক করা হয়েছে।

এবিষয়ে আলফাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ রেজাউল করীম জানান, ‘অভিযান পরিচালনা করে একটি গাঁজার গাছসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে। পরে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।’

বার্তাবাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর