সিনহার হত্যাকারীদের শাস্তি না হওয়া পর্যন্ত আমরা সন্তুষ্ট নই: সেনাবাহিনী প্রধান
বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক মেজর সিনহা মো. রাশেদ খান হত্যাকান্ডকে জঘন্যতম ঘটনা হিসাবে দেখছেন সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ। এই হত্যাকান্ডের সাথে জড়িতদের শাস্যি না হওয়া পর্যন্ত তারা সন্তুষ্ঠ হবেন না বলে জানান।
আজ (বুধবার) চট্টগ্রাম সেনানিবাসে রেজিমেন্টাল কালার প্রদান কুচকাওয়াজ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন সেনাপ্রধান।
সেনাপ্রধান বলেন, তদন্ত শেষে প্রকৃত দোষীদের শাস্তি নিশ্চিত করতে হবে। এ ঘটনায় কোনো পক্ষ সুযোগ নেয়ার চেষ্টা করলেও তা সফল হবে না।
পাশাপাশি অপরাধীদের শাস্তি নিশ্চিতের মাধ্যমে ভবিষ্যতে যেন কেউ সেনাবাহিনীর সাবেক বা কর্মরত কারও বিরুদ্ধে এমন কাজের দুঃসাহস না করে সেটি নিশ্চিতের আহ্বান জানান তিনি।
বার্তাবাজার/এসজে