বন্দর নগরী চট্টগ্রামের পতেঙ্গায় ভয়াবহ বিস্ফোরণে ৩ জন মারা গিয়েছেন। আজ (বুধবার) দুপুর পৌনে ১২টার দিকে এই ঘটনা ঘটেছে বলে জানা যায়। পতেঙ্গার ১৪ নম্বর ঘাটের কাছেইন্ট্রাকো কনটেইনার ডিপোতে এ বিস্ফোরণ ঘটেছে
এ বিষয়ে পতেঙ্গা থানার উপ-পরিদর্শক (এসআই) সেলিম মিয়া জানান, ডিপুর একটি গাড়িতে তেলের ট্যাংক ওয়েল্ডিং মেশিন দিয়ে মেরামতের সময় বিস্ফোরণ হয়।
তিনি আরও বলেন, বিস্ফোরণে ঘটনাস্থলেই তিন শ্রমিকের দেহ পুড়ে গিয়ে মর্মান্তিক মৃত্যু হয়। তাদের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতদের পরিচয় জানা যায়নি।
বার্তাবাজার/এসজে