ওসি প্রদীপকে জেলগেটে তদন্ত কমিটির জিজ্ঞাসাবাদ

অবসরপ্রাপ্ত মেজর সিনহা হত্যা মামলার আসামি বরখাস্তকৃত ওসি প্রদীপকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গঠিত তদন্ত কমিটি।

বুধবার (২ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে কক্সবাজার জেলা কারাগার ফটকে তাকে জিজ্ঞাসাবাদ শুরু করে।

কক্সবাজার জেলা কারাগারের সুপার মোকাম্মেল হোসেন এর সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, অবসরপ্রাপ্ত মেজর সিনহা নিহতের ঘটনায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক গঠিত তদন্ত কমিটির প্রধান মিজানুর রহমানের নেতৃত্বে একটি দল কারা ফটকে আসেন। এরপর ওসি প্রদীপকে জিজ্ঞাসাবাদ শুরু করেন।

এর আগে, মেজর সিনহা হত্যার তদন্ত সংস্থা র‌্যার বিভিন্ন সময় ওসি প্রদীপকে ধারাবাহিকভাবে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের কারণে তার সাক্ষাৎ পয়নি স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক গঠিত এই তদন্ত কমিটি। ফলে তদন্ত প্রতিবেদন জমা দিতে বারবার সময় পিছিয়েছে। সর্বশেষ ৩১ আগস্ট তৃতীয়বারের মতো সময়ের আবেদন করে তদন্ত কমিটি।

কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভের বাহারছড়া ইউনিয়নের শামলাপুর চেকপোস্টে গত ৩১ জুলাই রাত সাড়ে ১০টার সময় অবসরপ্রাপ্ত মেজর সিনহা গুলিতে নিহত হন।

বার্তাবাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর