বদলী করা হয়েছে ডিএমপির উচ্চপদস্থ ৫ কর্মকর্তাকে

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ৩ সহকারী পুলিশ কমিশনার (এসি) ও ২ অফিসার ইনচার্জ (ওসি) কে কর্মস্থল থেকে বদলী করা হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশে এই নির্দেশ দেয়া হয়েছে বলে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়েছে।

প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা মেট্রোপলিটন পুলিশের স্পেশাল এ্যাকশন গ্রুপ বিভাগের সহকারী পুলিশ কমিশনার মো. জাহিদ আহসানকে সহকারী পুলিশ কমিশনার পরিবহন বিভাগের ইন্সপেকশন, মেইনটেন্যান্স এন্ড পোলে, মেইনটেন্যান্স এন্ড পোলের সহকারী পুলিশ কমিশনার কাজী হাসান উদ্দিনকে সহকারী পুলিশ কমিশনার কল্যাণ ও ফোর্স বিভাগে এবং কল্যাণ ও ফোর্স বিভাগের সহকারী পুলিশ কমিশনার কে.এন.রায় নিয়তিকে সহকারী পুলিশ কমিশনার লালবাগ জোনে (লালবাগ বিভাগ) বদলি করা হয়েছে।

পাশাপাশি গুলশান ও শাহবাগ থানায় অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) পদমর্যাদার দুই কর্মকর্তাকে বদলি করা হয়েছে। তারা হলেন, ডিএমপি’র শাহবাগ থানার অফিসার ইনচার্জ মো. আবুল হাসানকে অফিসার ইনচার্জ গুলশান থানা এবং এস্টেট বিভাগের পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মোহাম্মদ মামুন অর রশীদকে অফিসার ইনচার্জ হিসেবে শাহবাগ থানায় বদলি করা হয়েছে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর