সিনহাকে হত্যার পর দেশে কমেছে ক্রসফায়ারের পরিমাণ

চলতি বছরের জুলাই মাসের শেষদিন পুলিশের গুলিতে প্রাণ হারান বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খান। ওইমাসে সিনহাসহ মোট ৪৫ জন প্রাণ হারান ক্রসফায়ারে। সিনহার মৃত্যুর পর কথিত বন্দুকযুদ্ধ ও ক্রসফায়ারের পরিমাণ কমেছে দেশে। গত আগস্টে সারাদেশে মাত্র ১টি বিচার বহির্ভূত হত্যাকান্ডের ঘটনা ঘটেছে। তবে পুলিশের বিরুদ্ধে ক্রসফায়ারের ভয় দেখিয়ে চাঁদাবাজির করার অভিযোগ এসেছে ৯টি।

দেশের আইন ও সালিশ কেন্দ্র থেকে জানান যায়, চলতি বছরের জুলাই পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনীর ক্রসফায়ারে মারা গিয়েছেন মোট ২০৮ জন। আগস্ট মাসে শুধুমাত্র ১ জন মারা গিয়েছেন কথিত বন্দুকযুদ্ধে। তাও ২রা আগস্ট। এই ঘটনাটি ঘটেছে সিলেটের জকিগঞ্জে। নিহতের নাম আব্দুল মান্নান ওরফে মুন্না আহমদ। সংস্থাটির মতে গত মাসের হিসেব পুরোপুরি জানা না গেলেও হত্যাকাণ্ডের সংখ্যা হঠাৎ করেই কমে গেছে।

তাদের সংগ্রহে থাকা আরও তথ্যানুযায়ী জানা যায়, ২০২০ সালের জুলাই মাসেও সারাদেশে আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনীর হাতে ৫০টি বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হয়েছে, যার মধ্যে ৪৭টি ছিল বন্দুকযুদ্ধের ঘটনা। এছাড়া জানুয়ারিতে ২৩টি, ফেব্রুয়ারিতে ২৬টি, মার্চ মাসে ৩৬টি, এপ্রিলে ১৬টি, মে মাসে ২৯টি, ও জুন মাসে ২৮টি
বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ঘটেছে।

এ বিষয়ে মানবাধিকার কমিশন মনে করে, হঠাৎ করে মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যাকাণ্ডের পর জনগণের ভেতর ক্ষোভ তৈরি হয়েছে এবং প্রশ্ন দেখা দিয়েছে। এমন অবস্থায় এটি আইনশৃঙ্খলা বাহিনীর কৌশল কিনা এবং ভবিষ্যতে কী হয় সেটা নিয়ে এখনো সংশয় দেখছেন কেউ কেউ।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর