জাবানবন্দি দিতে আদালতে সিনহা হত্যা মামলার আরও ৩ আসামি

বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ হত্যাকান্ডের মামলায় ৩ আসামীকে ৩ দিনের রিমান্ডে নেয়ার প্রথম দিনেই স্বীকারোক্তিমূলক জাবনবন্দি দিতে আদালতে আনা হয়েছে। আজ (বুধবার) সকাল সাড়ে ১০টার দিকে তাদেরকে কক্সবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তামান্না ফারাহর আদালতে আনা হয়।

এর আগে স্বাস্থ্য পরিক্ষার জন্য তাদেরকে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে আসে র‍্যাবের একটি দল।

স্বীকারোক্তি দিতে আদালতে আসা আসামিরা হলেন- টেকনাফের মারিশবুনিয়া এলাকার নিজাম উদ্দিন, মো. আয়াছ ও নুরুল আমিন। তারা সিনহা হত্যা মামলায় পুলিসের দায়ের করা মামলার আসামী ছিলেন বলে জানা যায়।

এর আগে মঙ্গলবার ১২টার দিকে এ তিনজনকে কক্সবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তামান্না ফারাহ্’র আদালতে তাদেরকে হাজির করে ৪ দিনের রিমান্ড আবেদন করা হলে আদালত দ্বিতীয় দফা ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর