মহামারী আকার ধারণ করা করোনায় মানুষের মৃত্যুর সংখ্য ক্রমশই বাড়ছে। লাশের মিছিল দীর্ঘ হওয়ার পাশাপাশি আক্রান্তও বাড়ছে সমান তালে। তবে সুস্থতার সংখ্যাও বেড়েছে। ইতোমধ্যে করোনা থেকে সুস্থ হয়েছেন ১ কোটি ৮২ লাখ মানুষ।
করনার পরিসংখ্যান রাখা ওয়ার্ল্ডোমিটারের তথ্যমতে আজ (বুধবার) সকাল ৮টা পর্যন্ত এই ভাইরাসে মোট মৃতের সংখ্যা ৮ লাখ ৬০ হাজার ২৬৬ জন। পাশাপাশি আক্রান্ত হয়েছে বিশ্বের দুই কোটি ৫৮ লাখ ৮৯ হাজার ১১০ জন । তবে ইতোমধ্যেই ভাইরাসটি থেকে সুস্থ হয়ে উঠেছেন ১ কোটি ৮১ লাখ ৭১ হাজার ২২১ জন
গত বছরের ডিসেম্বরে চীন থেকে উৎপত্তি হওয়া প্রাণঘাতী করোনাভাইরাস বাংলাদেশসহ বিশ্বের ২১৫টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে। গত ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।
বার্তাবাজার/এসজে