দেশে ফিরেছেন সাকিব

দীর্ঘ পাঁচ মাস পর মাতৃভূমিতে ফিরলেন বিশ্বসেরা ক্রিকেট অলরাউন্ডার সাকিব আল হাসান। মঙ্গলবার দিনগত রাত ৩ টার তিকে কাতার এয়ার ওয়েজের একটি ফ্লাইটে তিনি ঢাকা পৌছেন। এর আগে গত মার্চে যুক্তরাষ্ট্রে গিয়ে সেখানেই এপ্রিলে দ্বিতীয় কন্যার বাবা হন তিনি।

জানা যায়, বিমানবন্দর থেকে সোজা বনানীর বাসায় গিয়েছেন তিনি। অত্যি দ্রুতই তার করোনা পরীক্ষা করা হবে। রিপোর্ট হাতে পাওয়ার আগ পর্যন্ত তিনি বাড়িতেই থাকবেন। কথা রয়েছে অনুশীলনের জন্য ৫ সেপ্টেম্বর বিকেএসপিতে যাওয়ার।

বিসিবি প্রধান নাজমুল হাসান আগেই জানিয়ে দিয়েছেন, আসছে শ্রীলঙ্কা সফরে টেস্ট দিয়ে সাকিব আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে পারেন সাকিব। এ মাসের শেষ দিকে বাংলাদেশ ক্রিকেট দল শ্রীলঙ্কা যাবে। সেখানে করোনা-সংক্রান্ত বিভিন্ন বিধি মানতে হবে দলকে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর