এবার ব্রাহ্মণবাড়িয়ায় থানায় ঢুকে পুলিশ কর্মকর্তাকে ছুরিকাঘাত

ব্রাহ্মণবাড়িয়া মডেল থানায় থানার ভেতরে প্রবেশ করে পরিদর্শক মোহাম্মদ শাহজাহানকে ছুরি মেরে হত্যা চেষ্টা চালিয়েছে এক যুবক। এই ঘটনায় আহত হয়েছেন আরও দুই পুলিশ সদস্য। গতকাল (মঙ্গলবার) বিকালে থানার ভেতরেই এই ঘটনা ঘটে।

এই ঘটনায় আটক করা হইয়েছে হামলাকারী যুবক মোবাশ্বেরকে (৩০)। আটক মোবাশ্বের পৌরসভাধীন উত্তর মৌড়াইল এলাকার বাসিন্দা।

জানা যায়, বিকালে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভেতরে এক যুবক প্রবেশ করে। সে থানার ভেতরে পায়চারী করতে থাকে। এ সময় উপস্থিত পুলিশ সদস্যরা তাকে কারণ জিজ্ঞাসা করলে যুবকের সঙ্গে থাকা ছুরি দিয়ে পুলিশ সদস্যদের ওপর হামলা করার চেষ্টা করে। সে পুলিশ সদস্যদের ধাওয়া করে থানার সামনের সড়কে নিয়ে যায়। এ সময় পুলিশ সদস্যরা তাকে ধরার চেষ্টা চালিয়ে যান।পুলিশ সদস্যরা তাকে আটক করতে গেলে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) শাজাহান ও কনস্টেবল (ড্রাইভার) সাধন গুরুতর আহত হন। পরে থানার সামনে থেকে যুবকটিকে অনেক চেষ্টার পর আটক করে হাজতে রাখা হয়েছে।

এ বিষয়ে হামলার শিকার পরিদর্শক শাহজাহান জানান, আটক মোবাশ্বের ছুরি নিয়ে পুলিশের ওপর হামলার চেষ্টা করে আসছিল। ছুরিটি তার কাছ থেকে উদ্ধারের সময় সে আমার ওপরও হামলার চেষ্টা করে। এ সময় আমি আহত হই।আমি হাতের দুই আঙুলে আঘাত পেয়েছি। থানার সামনে থেকে যুবককে আটক করা হয়েছে। এখনই কিছু বলা যাচ্ছে না, কেন সে এমন করল। জিজ্ঞাসাবাদ শেষে বিস্তারিত বলা যাবে


বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর