ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জির মৃত্যুতে আজ (বুধবার) বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবে একদিনের শোক পালন করা হচ্ছে। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) মন্ত্রিপরিষদ বিভাগের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, বুধবার বাংলাদেশের সব সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ও শিক্ষাপ্রতিষ্ঠানসহ সব সরকারি ও বেসরকারি ভবন ও বিদেশস্থ বাংলাদেশ মিশনে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে।
এছাড়াও, প্রণব মুখার্জির জন্য বুধবার সংশ্লিষ্ট ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে।
মস্তিষ্কে জমাট বাঁধা রক্ত অপসারণে অস্ত্রোপচার এবং পরে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সোমবার রাতে মারা যান প্রবীণ এই রাজনীতিক। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৪ বছর।
বার্তাবাজার/অমি