মাদারীপুরের ডিসি-এডিসির নামে মামলা

মাদারীপুরের জেলা প্রশাসক (ডিসি) ড. রহিমা খাতুনসহ আরও ৬ জনকে আসামি করে দু’টি মামলা দায়ের করেছেন স্থানীয় ২ ব্যবসায়ী। গতকাল (মঙ্গলবার) শিবচর উপজেলার ডাইয়ারচর গ্রামের মনির সরদার এবং সাদুল্লা বেপারিকান্দি গ্রামের সরোয়ার বেপারির দু’টি ড্রেজার মেশিন আগুন দিয়ে পুড়ানোর ঘটনায় মামলাটি দায়ের করেন ভুক্তভোগীরা।

মাদারীপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোহাম্মদ হোসেন অভিযোগগুলো আমলে নিয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) এ বিষয়ে তদন্ত করে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন।

মামলাদ্বয়ের অন্য আসামিরা হলেন, অতিরিক্ত জেলা প্রশাসক মো. জাকির হোসেন বাচ্চু এবং শিবচরের সহকারী কমিশনার (ভূমি) মো. রফিকুল ইসলাম, ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা ইউসুফ হোসেন, সার্ভেয়ার মো. রাসেল হোসেন ও এমএলএসএস বাবুল মিয়া।

মামাওলার অভিযোগে বলা হয়, বাদীরা ঠিকাদারি ব্যবসা পরিচালনার জন্য স্থানীয় চৌধুরী আনিছউদ্দিন ওয়াকফ এস্টেটের মাটি ভরাট করে উন্নয়ন কাজ করার জন্য চারটি ড্রেজার মেশিন দিয়ে কাজ শুরু করেছিলেন। মামলার আসামিরা গত ২৮ আগস্ট দুপুর ১টার দিকে ওয়াকফ এস্টেটের জমিতে গিয়ে ড্রেজার মেশিনগুলো আগুন দিয়ে পুড়িয়ে দেন এবং আরও আটটি মেশিন ভাঙচুর করে লাখ লাখ টাকার ক্ষতিসাধন করেন।

এ বিষয়ে কথা বলার জন্য ডিসি ড. রহিমা খাতুনের সাথে যোগাযোগ করা হলে তিনি এই বিষয়টা জানেন না বলে দাবী করেন।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর