প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে গড়া দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪২ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে ইউরোপের অন্যতম শক্তিশালী শাখা সাইপ্রাস বিএনপি। চলমান করোনা ভাইরাসের কারণে নিকোশিয়ার পান্দোরা রেস্টুরেন্টে সীমিত পরিসরে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়।
সাইপ্রাস বিএনপির আহবায়ক সুজন ভুঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাইপ্রাস বিএনপির প্রধান উপদেষ্টা মোজাম্মেল হোসেন তারেক এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাইপ্রাস বি এন পির যুগ্ন আহবায়ক সারোয়ার আলম টুটুল, সুলতান মাহমুদ, সাইপ্রাস যুবদলের আহবায়ক একে নিরব ও সিনিয়র যুগ্ন আহবায়ক আবদুল্লাহ শাহনেওয়াজ।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন সাইপ্রাস যুবদলের যুগ্ন আহবায়ক ফরহাদ হাসান রাজ, নয়ন হোসেন, জনি, সরোয়ার হোসেন ও আরো অনেকে।
অনুষ্টানের শুরুতেই বক্তব্য রাখেন সাইপ্রাস বি এন পির আহবায়ক সুজন ভুঁইয়া।
তিনি বলেন, সাইপ্রাসে বিএনপি প্রতিষ্টার পর থেকেই আজ এ পর্যন্ত সাইপ্রাস বিএনপিকে ধরে রাখা এটা অনেক কঠিন কাজ ছিল। সাইপ্রাস বিএনপির উপর দিয়ে অনেক ঝড় বয়ে গেলেও সাইপ্রাস বিএনপিকে কেউ এক পাঁ পিছু হটাতে পারেনি। তার অক্লান্ত পরিশ্রম এবং অন্যান্য নেতাকর্মীদের সহযোগীতায় সাইপ্রাস বিএনপি এখন ইউরোপের অন্যতম শক্তিশালী শাখায় নপরিণত হয়েছে। বর্তমান বিএনপির এমন খারাপ সময়ের মধ্যেও সাইপ্রাস বিএনপিকে এভাবে সুসংগঠিত করে একটি শক্তিশালী সংগঠনে পরিণত করার জন্য বাকি নেতাকর্মীদেরকে ধন্যবাদ জানান তিনি। সেইসাথে সাইপ্রাস শাখা যুবদলের নতুন কমিটিকেও স্বাগত জানান তিনি।
অনুষ্ঠান শেষে দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের জন্য দোয়া করা হয়। শহীদ জিয়াউর রহমানের রুহে মাগফেরাত
কামনা করে অনুষ্টানের সমাপ্তি করা হয়।
বার্তাবাজার/এসজে