সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকায় মহিলা আ’লীগ নেত্রী বহিষ্কার

সাতক্ষীরায় ভাড়াটিয়া সন্ত্রাসী বাহিনী দিয়ে অন্যের বাড়ি ভাঙচুর, লুটপাট ও সংগঠন বিরোধী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে জেলা মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতির পদ থেকে অ্যাডভোকেট শাহানাজ পারভিন মিলিকে বহিষ্কার করা হয়েছে।

গতকাল মঙ্গলবার সন্ধ্যায় বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সাতক্ষীরা জেলা শাখার সভাপতি (ভারপ্রাপ্ত) অ্যাডভোকেট ফরিদা আক্তার বানু ও সাধারণ সম্পাদক জ‌্যোৎস্না আরা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, অ্যাডভোকেট শাহানাজ পারভীন মিলি মহিলা আওয়ামী লীগের দলীয় পদ ব্যবহার করে জেলাব্যাপী সংগঠনবিরোধী এবং সন্ত্রাসী কর্মকাণ্ড করে আসছেন। বারবার মৌখিক সতর্ক করা হলেও তিনি কর্ণপাত করেননি। গত ২৮ আগস্ট সদরের শিবপুর ইউনিয়নের পরানদহা গ্রামের আলম হোসেনের বাড়ি ভাংচুর ও হুমকি প্রদর্শন করেন। বিষয়টি নিয়ে বিভিন্ন মিডিয়ায় সংবাদ প্রকাশ হয়। কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের নিদের্শ তাকে দল থেকে বহিষ্কার করা হলো।

সাতক্ষীরার সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) মির্জা মো. সালাউদ্দীন ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, ‘গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। তাদের বিরুদ্ধে আরো তদন্ত চলছে। মামলার অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে’।

বার্তাবাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর