ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) শাহবাগ ও গুলশান থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) পদমর্যাদার দুই কর্মকর্তাকে বদলী করা হয়েছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশে এই বদলি করা হয়।
বদলীকৃত কর্মকর্তারা হলেন ডিএমপি’র শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আবুল হাসান পিপিএম-বার কে ভারপ্রাপ্ত কর্মকর্তা গুলশান থানা এবং এস্টেট বিভাগের পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মোহাম্মদ মামুন অর রশীদ পিপিএম কে ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহবাগ থানা হিসেবে বদলী করা হয়েছে।
এদিকে, একইদিন ডিএমপি কমিশনার স্বাক্ষরিত অপর এক আদেশে সহকারী কমিশনার (এসি) পদমর্যাদার তিন কর্মকর্তাকে বদলি করা হয়েছে।
ওই আদেশে ডিএমপির কল্যান ও ফোর্স বিভাগের এসি কে. এন. রায় নিয়তিকে লালবাগ জোনের এসি, স্পেশাল এ্যাকশন গ্রুপের এসি মো. জাহিদ আহসানকে পরিবহন বিভাগে ও পরিবহন বিভাগের এসি কাজী হাসান উদ্দিনকে কল্যান ও ফোর্স বিভাগে বদলি করা হয়েছে।
বার্তাবাজার/অমি