লিবিয়ার রাজধানী ত্রিপোলিতে ভয়াবহ বিস্ফোরণ

ভয়াবহ বিস্ফোরণের শব্দ শোনা গেছে লিবিয়ার রাজধানী ত্রিপোলিতে। শহরের বসবাসরত লোকজন জানিয়েছেন, বিস্ফোরণের শব্দ রাজধানীর সব জায়গা থেকে শোনা গেছে এছাড়া আকাশে কালো ধোঁয়ার কুণ্ডলি দেখা যায়।

স্থানীয় টেলিভিশনের বরাতে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, মঙ্গলবার সকালে ত্রিপোলির প্রধান সংযোগস্থলে মোটরসাইকেলে রাখা বোমার বিস্ফোরণ ঘটেছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কেউ দায় স্বীকার করেনি।

লিবিয়ার বিদ্রোহী নেতা খলিফা হাফতার ও তার অনুগত গেরিলারা গত সপ্তাহে ত্রিপোলিভিত্তিক সরকারের ঘোষিত যুদ্ধবিরতিকে প্রত্যাখ্যান করেছে। এরপরই এই বিস্ফোরণের ঘটনা ঘটলো।

বার্তাবাজার/কেএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর