ম্যানচেস্টার সিটির দরজাও বন্ধ হয়ে গেল মেসির!

মেসির রিলিজ ক্লজ ৭০০ মিলিয়ন ইউরো। মেসির সাথে বার্সার চুক্তির বড় সমস্যা হয়ে দাড়িয়েছে করোনা। কিছুটা ছাড় দিতে পারে বার্সেলোনা। তবে তা কমে আসলেও সেটা ৩০০ মিলিয়নের কম হবে না। এসব বিষয় আমলে না নিলে উয়েফার আইনি জটিলতায় পড়তে পারে ম্যানসিটিও।

সব কিছু মাথায় রেখে গার্দিওলা সম্ভবত মেসিকে আরেকটি মৌসুম কাতালান ক্লাবটিতে থেকে যেতেই পরামর্শ দিয়েছেন। মৌসুম শেষ হওয়ার পর ছুটি কাটাতে নিজ বাসভূমি বার্সেলোনায় গিয়েছিলেন সিটি কোচ। ছুটি শেষে ইংল্যান্ডে ফিরেছেন। মেসির সঙ্গে তার সামনা সামনি কথা হয়েছে কিনা নিশ্চিত হওয়া যায়নি।

ক্রীড়া সাংবাদিক ভেরোনিক ব্রুনাটি এক টুইটে লিখেছেন, ‘মেসি এবং গার্দিওলার মধ্যে বেশ কয়েকবার কথা হয়েছে।গার্দিওলা তাকে বার্সাতেই থেকে যাওয়ার পরামর্শ দিয়েছেন। মৌসুম শেষে মেসি ফ্রি হলেই কেবল ম্যানচেস্টার সিটি তার কথা ভাববে। মেসি যদি এখন বেরিয়ে আসেন, তারা ট্রান্সফার ফি দিতে পারবে না।’

বার্তাবাজার/কেএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর