কলাপাড়ায় বিএনপি’র ৪২ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র কলাপাড়া উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে বিএনপির ৪২ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। কলাপাড়া উপজেলা বিএনপির সহ-সভাপতি আলহাজ্ব জাহাঙ্গীর আলম তালুকদার এর সভাপতিত্বে মঙ্গলবার সন্ধ্যায় কলেজ রোডের উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মোনাজাতের মধ্যে দিয়ে ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়।

স্বেচ্ছাসেবকদলের সাংগঠনিক সম্পাদক রাসেল মোল্লার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন কলাপাড়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি,সাবেক এমপি অধ্যাপক মোস্তাফিজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র নেতা আলহাজ্ব মোঃ নুরুল হক মুন্সী,কলাপাড়া উপজেলা বিএনপি নেতা খলিলুর রহমান চুন্নু, শাহাআলম হাওলাদার, জাসাস নেতা আনিসুজ্জামান আনিস,পৌর যুবদলের সিনিয়র সহ-সভাপতি কবিরুল ইসলাম মৃধা, পৌর স্বেচ্ছাসেবকদলের সভাপতি রফিকুল ইসলাম মিরাজ, যুবদল নেতা রফিকুল ইসলাম ভেন্ডার, আজিজ আহম্মেদ, পৌর শ্রমিকদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম সোহাগ,ছাত্রনেতা মেহেদী হাসান, মোঃ রোদেয়ান প্রমুখ।

বার্তাবাজার/কেএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর