যশোরের বেনাপোল সীমান্ত থেকে ৮ বোতল ভারতীয় ফেনসিডিলসহ মাসুম বিল্লাহ (২২) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে বাংলাদেশ বর্ডারগার্ড বিজিবি সদস্যরা।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকালে তাকে আটক করা হয়। আটক মাদক ব্যাবসায়ী হলেন, বেনাপোল পোর্ট থানাধীন বড়আঁচড়া গ্রামের হাফিজুর রহমানের ছেলে মাসুম বিল্লাহ (২২)। মাসুম ঐ এলাকার ফেনসিডিল ও ইয়াবা ব্যবসার গডফাডার হিসাবে পরিচিত।
বিজিবি বেনাপোল ক্যাম্পের সুবেদার লালমিয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে শিকড়ী পাকা রাস্তার উপর অভিযান চালিয়ে ভারতীয় ৮ বোতল ফেনসিডিলসহ মাসুমকে আটক করা হয়। সে একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। এর আগেও তার বাড়িতে অভিযান চালানো হয়েছিল। কিন্তু অভিযান টের পেয়ে মাদকদ্রব্য সরিয়ে ফেলায় আটক করা সম্ভব হয়নি। তিনি আরো বলেন, আটককৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।
বার্তাবাজার/কেএস