মুসলিম বিশ্বের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে আমিরাত: খামেনি

সংযুক্ত আরব আমিরাত দখলদার ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপনের মাধ্যমে মুসলিম বিশ্ব, আরব জাতি, গোটা অঞ্চল ও ফিলিস্তিনের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে বলে মন্তব্য করেছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি।

আজ মঙ্গলবার দেশের শিক্ষা বিভাগের কর্মকর্তাদের বার্ষিক সম্মেলনে ভিডিও লিংকের মাধ্যমে যুক্ত হয়ে এ কথা বলেছেন তিনি।

তিনি বলেছেন, আমিরাতের বিশ্বাসঘাতকতা বেশিদিন স্থায়ী হবে না। কিন্তু এই কলঙ্ক মুছে যাবে না। সংযুক্ত আরব আমিরাত এই অঞ্চলে ইহুদিবাদীদের উপস্থিতির সুযোগ করে দিয়েছে। ফিলিস্তিন ইস্যু অর্থাৎ ইহুদিবাদীরা যে একটি রাষ্ট্রকে দখল করে সেখানে নিজেদের অস্তিত্ব ঘোষণা করেছে আমিরাত তা ভুলে গিয়ে তাদের সঙ্গে সম্পর্ক স্থাপন করেছে।

ফিলিস্তিনের সব দল ও সংগঠন ঐক্যবদ্ধভাবে আরব আমিরাতের এই অন্যায় সিদ্ধান্তের প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে। তারা বলেছে, আমিরাত ফিলিস্তিনিদের পিঠে ছুরি মেরেছে।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর