আফ্রিকার কঙ্গোতে ছড়িয়ে পড়ছে প্রাণঘাতী ‘বানর পক্স’। যা ‘মানকি পক্স’ নামেও পরিচিত। এই ভাইরাসে আক্রান্ত হয়ে ইতিমধ্যে দশ জনের মৃত্যু হয়েছে, আরও ১৪১ জনের দেহে ভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে।
কঙ্গোর স্থানীয় গণমাধ্যমের বরাতে এ তথ্য জানিয়েছে তুর্কি সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি।
দেশটির চিকিৎসক জানিয়েছেন, সম্প্রতি ৩৩ জন এই ভাইরাসে আক্রান্ত হন, যা ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে। আরও পাঁচ বছর আগেই আফ্রিকায় ‘মানকি পক্স’-এর সন্ধান মেলে।
এ বিষয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার এক জরুরি বুলেটিনে বলা হয়, ‘বর্তমান করোনা ভাইরাসের মধ্যে চ্যালেঞ্জের মধ্যে রয়েছে গোটা বিশ্ব। এমন অবস্থায় ‘মানকি পক্স ’ নিয়ন্ত্রণে রাখটা জরুরি।
বার্তাবাজার/কে.জে.পি