‘বিএনপিকেই পরিবর্তনের দায়িত্ব নিতে হবে’

রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক পরিবর্তন হবে এর বিকল্প নেই। আর এ পরিবর্তনের দায়িত্ব নিতে হবে বিএনপিকেই বলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। তবে স্বাভাবিকভাবে পরিবর্তন হবে না। বিএনপি ছাড়া কেউ পরিবর্তন করতে পারবেও না। তাই এখন বিএনপিকেই উদ্যোগ নিতে হবে বলেও জানান তিনি।

আ মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ভার্চুয়াল আলোচনায় এ কথা বলেন ডা. মোশাররফ।

তিনি বলেন, বড় বড় মহামারির পর, বিশ্বযুদ্ধের পর বিভিন্ন দেশে পরিবর্তন হয়েছে। করোনার পরেও সারাবিশ্বে পরিবর্তনের হাওয়া শুরু হয়েছে, বাংলাদেশেও হবে।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর