থানায় ছুরি হাতে যুবকের তাণ্ডব, আহত ২

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় মোবাশ্বের নামে এক যুবক ছুরি হাতে নিয়ে তাণ্ডব চালিয়েছে। ওই যুবকের হামলায় পুলিশের এক পরিদর্শকের হাতের আঙ্গুল অনেকটা কেটে গেছে, আহত হয়েছেন আরো এক কনস্টেবল। পরে ২ থেকে ৩ মিনিট ধাওয়া-পাল্টাধাওয়া চলার পর থানার পুলিশ সদস্যরা ওই যুবককে আটক করে। তার ব্যবহৃত ছুরিটিও জব্দ করা হয়েছে।

আজ মঙ্গলবার(১ সেপ্টেম্বর) বিকেলে এ ঘটনা ঘটে।

আটককৃত যুবক মোবাশ্বের (৩০) শহরের উত্তর মৌড়াইল এলাকার।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সদর থানার পরিদর্শক (অপারেশন) ইশতিয়াক আহমেদ বলেন, ‘যুবক কেন হামলা চালিয়েছে, তা এখনো অজানা। সে একেক সময় একেক কথা বলছে। তাকে আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদ ও তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।’ যুবকের ছুরির আঘাতে থানার পরিদর্শক (তদন্ত) শাহজাহানের আঙ্গুল কেটে গেছে। এ ছাড়া সাধন নামের একজন কনস্টেবল আহত হয়েছেন।

তিনি বলেন, কেউ কিছু বুঝে উঠার আগেই ওই যুবক ছুরি হাতে থানার মূল ভবনে ঢুকে পড়ে এবং হামলা চালায়। এ সময় সে ৭-৮জন পুলিশ সদস্যকে দৌড়িয়ে রাস্তায় নিয়ে যায়। এ সময় পুলিশ সদস্যরা লাঠি দিয়ে যুবককে ভয় দেখিয়ে আটকানোর চেষ্টা করা হয়। এভাবে ২ থেকে ২ মিনিট ধাওয়া-পাল্টাধাওয়া চলার পর ওই যুবককে আটক করে পুলিশ। এ সময় স্থানীয়রা পুলিশকে সহায়তা করে।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর