ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় দুটি মুদি দোকান আগুনে পুড়ে সম্পূর্ণরূপে ছাই হয়ে গেছে। মঙ্গলবার বেলা সাড়ে তিনটার দিকে উপজেলার সাতৈর ইউনিয়নের ডোবরা চৌরস্তায় অবস্থিত মিন্টু শেখ ও হাবীব শেখের মুদি দোকানে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে স্থানীয় ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌছায়ে আগুন নিয়ন্ত্রণ করে।
ফায়ার সার্ভিসের স্টেশন ম্যানেজার মো. জাফর শেখ ও লিডার ওয়াহিদুজ্জামান খান জানান, মঙ্গলবার বেলা সাড়ে তিনটার দিকে বিদ্যুতের র্শট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। এ সময় দোকান ঘরের মধ্যে থাকা পেট্রোলের কারণে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে আমরা ঘটনাস্থলেে এসে আগুন নিয়ন্ত্রণে আনি। ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় আড়াই লক্ষ টাকার অধিক হবে।
বার্তাবাজার/কেএস