নেপালকে ৫০ হাজার মেট্রিক টন সার দেবে বাংলাদেশ

নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলির সঙ্গে টেলিফোনে ২০ মিনিট কথা বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এ সময় বাংলাদেশ নেপালকে ৫০ হাজার মেট্রিক টন সার দেবে বলে জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ মঙ্গলবার (১ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, আজ মঙ্গলবার বিকেল ৫টার দিকে দক্ষিণ এশিয়ার ২ প্রধানমন্ত্রী টেলিফোনে কথা বলেন। তারা কুশল বিনিময় করেন। একে অপরের দেশের মানুষকে শুভেচ্ছা জানান। পাশাপাশি ২ দেশের সহযোগিতামূলক সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়ার পাশাপাশি আরও শক্তিশালী করার বিষয়ে একমত পোষণ করেন।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর