কুমিল্লার তিতাস উপজেলায় বিএনপির ৪২তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।আজ মঙ্গলবার বিকালে তিতাস ভবন বিএনপির অস্থায়ী কার্যালয়ে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে উক্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উপজেলা বিএনপির সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যন মোঃ সালাহ উদ্দিন সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আক্তারুজ্জামান সরকার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিতাস উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ ওসমানগনি ভূঁইয়া,সিনিয়র সহ-সভাপতি হাজ্বী আলী হোসেন মোল্লা,সহ-সভাপতি আক্তারুজ্জামান আক্তার,যুগ্ম-সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন মুন্সি,সাংগঠনিক সম্পাদক জহিরুল ইসলাম জাদু মোল্লা,সাংগঠনিক সম্পাদক কাজী কবির হোসেন সেন্টু।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি মোঃ মিজানুর রহমান ভুলু সিকদার, দপ্তর সম্পাদক মোঃ এমদাদুল হক ফুল মিয়া, উপজেলা সেচ্ছাসেবক দলের সভাপতি মোঃ ফারুক হোসেন ভূঁইয়া ও ছাত্রদলের সভাপতি মাইনুদ্দিন সরকার প্রমূখ।
আলোচনা সভা ও দোয়া মাহফিলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বিদেহী আত্নার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে। এছড়াও সাবেক প্রধান মন্ত্রী ,বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং স্থায়ী কমিটির সিনিয়র সদস্য ও সাকেব মন্ত্রী ড.খন্দকার মোশারফ হোসেন এর দীর্ঘজীবন ও সুস্বাস্থ্যের জন্য বিশেষ মোনাজাত করা হয়েছে।
বার্তাবাজার/কেএস