বাংলাদেশ ওয়ার্ল্ড ভিশন নান্দাইল এরিয়া প্রোগ্রামের উদ্দ্যোগে কোভিড-১৯ প্রতিরোধে দেড় শতাধিক নারী সদস্যের মাঝে হাইজিন কিট বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
আজ(মঙ্গলবার) উপজেলা সদর প্রমিজ কিন্ডার গার্টেন এন্ড জুনিয়র স্কুল মাঠে নান্দাইল এরিয়া প্রোগ্রাম ম্যানেজার সুমন রুরামের সভাপতিত্বে ও প্রোগ্রাম অফিসার নীলু বেগমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে উক্ত বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোছা. শারীমন ইয়াছমীন।
এছাড়া বিশেষ অতিথি হিসাবে পৌর মেয়র রফিক উদ্দিন ভূইয়া, সিনিয়র সাংবাদিক অরবিন্দ পাল অখিল প্রমুখ উপস্থিত ছিলেন। এসময় প্রতি নারী সদস্যকে একটি টেপ ও ঢাকনাযুক্ত বড় বালতি, একটি বড় গামলা (বোল), ২ কেজি ডিটারজেন্ট পাউডার, ১০টি মাস্ক, ১টি সাবানের কেস, ৫টি সাবান ও ২টি স্যানেটারি ন্যাপকিন বিতরণ করা হয়।
এছাড়া অনুষ্ঠান শেষে নান্দাইল বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল নারী দলের কোচ উজ্জল ও দলের খেলোয়াড়দের মাঝে ২২টি জার্সী ও ৩টি ফুটবল বিতরণ করা হয়। বিতরণকালে ওয়ার্ল্ড ভিশন কর্মকর্তা উজ্জল ফেড্রিক কোরাইরা, গ্রাম উন্নয়ন কমিটির সদস্য আনিসুর রহমান, সাংবাদিক শামছুজ্জামান বাবুল, শাহজাহান ফকির, মাহবুব আলম সহ ওয়ার্ল্ড ভিশনের দেড় শতাধিক নারী সদস্য উপস্থিত ছিলেন। নান্দাইল ওয়ার্ল্ড ভিশন এরিয়া প্রোগ্রাম ম্যানেজার সুমন রুরাম জানান, নান্দাইল পৌর সদর সহ ৫টি ইউনিয়নে পৃথক পৃথকভাবে এই বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
বার্তাবাজার/কেএস