লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলায় ট্রাকের ধাক্কায় মঞ্জুরুল ইসলাম (২৫) নামের একজন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার(০১ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার খানের বাজার এলাকায় লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে,মঞ্জুরুল ইসলাম পাটগ্রাম উপজেলার বাউরা ইউনিয়নের নবীনগর এলাকার শাহজাহান আলীর ছেলে।তিনি লালমনিরহাট জেলা প্রশাসক এর কার্যালয়ে চাকুরী করেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়,হাতীবান্ধা থেকে বাড়ি ফেরার পথে পেছন থেকে একটি পণ্যবোঝাই ট্রাক মঞ্জরুল এর মোটরসাইকেল কে ধাক্কা দিলে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন তিনি।এসময় তার পেছনে থাকা আরও একজন আরোহীকে গুরুতর আহত অবস্থায় হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান স্থানীয়রা।
ঘটনার সত্যতা নিশ্চিত করে হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) এরশাদুল আলম জানান, স্থানীয়দের সহযোগিতায় ঘাতক ট্রাকটিকে জব্দ করা হয়েছে কিন্তু চালক পালিয়েছেন।
বার্তাবাজার/কেএস