ময়মনসিংহের নান্দাইলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ৪২তম প্রতিষ্ঠাবার্ষকী মঙ্গলবার (১লা সেপ্টেম্বর) পৃথক পৃথকভাবে অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষ্যে নান্দাইল উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল ও তৃণমূল বিএনপি’র নেতৃবৃন্দের উদ্দ্যোগে আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
ময়মনসিংহ উত্তর জেলা বিএনপি’র আহব্বায়ক সাবেক সংসদ সদস্য খুররম খান চৌধুরীর সভাপতিত্বে নান্দাইল উপজেলা আঞ্চলিক কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা বিএনপির সহ-সভাপতি জসিম উদ্দিন ফকিরের সঞ্চালনায় প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা যুবদল নেতা মোবারক হোসেন উজ্জল, সুমন, আব্দুল কাদের, নরুল্লাহ, মিলন মঞ্জু, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক শাহজাহান ভুইয়া মানিক, প্রস্তাবিত সদস্য সচিব ইসাবদ খান, সদস্য আবু রায়হান, হৃদয় হাসান, আবুল কালাম সহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের সভাপতি ও সাধারন সম্পাদক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অপরদিকে বিএনপি’র কেন্দ্রীয় কমিটির সদস্য ইয়াসের খান চৌধুরীর নেতৃত্বাধীন উপজেলা সদর কাকচর এলাকায় যুবদল ও ছাত্রদল বিএনপির অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল নান্দাইল শাখার সাবেক সাধারন সম্পাদক মো. কামরুজ্জামান রাসেল সহ উপজেলা যুবদল, ছাত্রদল ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিল।
এছাড়া বাংলাদেশ জাতীয়তাবাদীদল বিএনপি মালয়েশিয়া শাখার প্রকাশনা সম্পাদক সাবেক ছাত্রদল নেতা এমডি মামুন বিন আব্দুল মান্নানের নেতৃত্বাধীন উৎসব মুখর পরিবেশে কেক কাটার মাধ্যমে নান্দাইল উপজেলায় অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। এতে নান্দাইল উপজেলা তৃণমূল বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিল।
বার্তাবাজার/কেএস