ময়মনসিংহের নান্দাইল উপজেলায় এক ব্যাক্তিকে অপহরণ করতে গিয়ে জনতার হাতে ধরাশায়ী দুই অপহরণকারীকে জেলহাজতে পাঠিয়েছে নান্দাইল মডেল থানা পুলিশ।
থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানাগেছে, সোমবার বিকালে নান্দাইল উপজেলার তাড়াইল-নান্দাইল সড়কে এক মাইক্রোবাস যোগে বরকত উল্লাহ মুন্সী (৪৫) নামে ব্যাক্তিকে অপহরণ করে নিয়ে যাওয়ার সময় জনতার হাতে আটক হয় অপহরকারীরা।
অপহরণকারীরা হচ্ছে নেত্রকোণা জেলার মোহনগঞ্জ উপজেলার আকাশ (৩৫), পঞ্চগড় জেলার বোদা উপজেলার নুরুল হক ও নান্দাইল উপজেলার গাংগাইল ইউনিয়নের শ্রীরামপুর গ্রামের শাহজাহান মিয়া। তবে শাহজাহান মিয়া বর্তমানে পলাতক রয়েছে। এসময় জনতার হাতে ধরাশায়ী আহত অপহরনকারী আকাশ ও নরুল হককে নান্দাইল মডেল থানা পুলিশের হাতে সোর্পদ করা হয় এবং মাইক্রোবাসটিকে থানায় নিয়ে আসা হয়।
থানা পুলিশ আহতদের প্রাথমিক চিকিৎসা দিয়ে মঙ্গলবার ময়মনসিংহ জেল হাজতে প্রেরন করা হয়েছে বলে নান্দাইল মডেল থানার ওসি তদন্ত আবুল হাসেম বিষয়টি নিশ্চিত করেন। এ ব্যাপারে নান্দাইল মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
বার্তাবাজার/কেএস